কুড়িগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে শনিবার সকালে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান।
এ øান উপলক্ষে শনিবার বিকালে জোড়গাছ বাজার এবং পরদিন রোববার বালাবাড়ীহাটে মেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের চিলমারী শাখা সভাপতি সন্তোষ কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবছর চৈত্র মাসের শুল্কপক্ষের অষ্টমী তিথিতে এই øান হয়। এবার এই পূণ্য ¯œানের উত্তম সময় শনিবার সকাল ০৮টা ২৫ মিনিট ২৪ সেকেন্ড থেকে সকাল ৯টা ১০ মিনিটের মধ্যে।
তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলা ছাড়াও ভারত, চীনসহ বিভিন্ন দেশের পূণ্যার্থীরা এখানে আসতে শুরু করেছেন।
শুক্রবার সকাল ৮টা ১৯মিনিট ৪০সেকেন্ডে øানের লগ্ন শুরু হয়েছে। শেষ হবে শনিবার সকাল ৯টা ১০ মিনিট ৪৮ সেকেন্ডে।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান বলেন, সরকারিভাবে অষ্টমী ¯œান মেলা স্থলে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, বিশুদ্ধ পানীয় জলের জন্য নলকূপ স্থাপন, মহিলাদের কাপড় বদলানোর জন্য সরকারি, বেসরকারি ও এনজিওদের সহায়তায় দুই শতাধিক তাঁবু তৈরি রাখা হয়েছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপি মোতায়েন এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, অষ্টমী স্নান নির্বিঘেœ পালনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্থায়ী নিরাপত্তা ক্যাম্প বসানো হয়েছে। সার্বক্ষণিক টহলে থাকবে পুলিশের বিশেষ টিম। এছাড়া রেল স্টেশন, নৌ-ঘাট এবং বাসস্ট্যান্ডগুলোতে দিবা-রাত্রি পুলিশ টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৯ ঘ.
bdnews24