২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাচীর ভেঙে ধসে চার শিশু আহত

চট্টগ্রামের লালখান বাজারে একটি ভবনের সীমানা প্রাচীর ভেঙে চার শিশু আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লালখান বাজারে একটি ভবনের সীমানা প্রাচীর ভেঙে চার শিশু আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খুলশী থানাধীন চানমারী সড়কের পাশে নির্মাণাধীন একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে পড়ে। আহতরা হলো- শাকিল মিয়া (১০), ইমরান হোসেন (৬), সাকিব (৮) ও ইউনুস (১০)। এদের মধ্যে শাকিল ও ইমরানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) তালাত মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্মাণাধীন ভবনটির নিচে প্রাচীর ঘেঁঁষে বালি ও রড-সিমেন্ট রাখা হয়েছিল। ওইগুলোর চাপে দেয়ালের একাংশ ধসে গিয়ে চার শিশু আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এএল/১৮০০ ঘ.