চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চামড়ার গুদাম এলাকা থেকে হাজার বোতল ফেনসিডিলসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কোতোয়ালি থানার চামড়ারগুদাম ব্রিজের সামনে একটি জিপে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত চারজন হলেন- লিটন সেসন (২১), মো. ইয়াছিন (২০), গোলাম নবী (৩০) ও আনোয়ার হোসেন (২২)। ফেনসিডিল বহনকাজে ব্যবহৃত জিপটিও আটক করা হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে চট্টগ্রামের পটিয়ায় নিয়ে যাওয়ার সময় এসব ফেনসিডিল আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সবাই চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/১৫৪২ ঘ.
bdnews24