২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চার হাজার লিটার চোলাই মদ উদ্ধার

গাজীপুরের কুমারখাদা এলাকায় অভিযান চালিয়ে চার হাজার দুইশ’ লিটার চোলাই মদ ও তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

গাজীপুর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কুমারখাদা এলাকায় অভিযান চালিয়ে চার হাজার দুইশ’ লিটার চোলাই মদ ও তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালের এ অভিযানে গোপাল চন্দ্র বর্মণ (২৬) ও গবিন্দ চন্দ্র বর্মণ (২২) নামে দুই চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াছমিনের নেতৃত্বে মদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের একটি গোয়েন্দা দল গাজীপুর সদর উপজেলায় এ অভিযান চালায়। চার মাদক ব্যবসায়ীর কারাদণ্ড গাজীপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার চার ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- গাঁজা ব্যবাসায়ী টঙ্গীর এরশাদ নগর এলাকার তোফায়েল শেখের ছেলে সিরাজ উদ্দিন (৪০), তার স্ত্রী লাইলী বেগম (৩৫) ও কুনিয়া পাচর এলাকার আ. খালেকের ছেলে আবু সাইদ (৩৪) ও ইয়াবা ব্যবসায়ী গাজীপুর সদর উপজেলার রৌশনসড়ক এলাকার ডা. রহমান হাওলাদারের ছেলে ফেরদৌস হোসেন (২৬)। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাম্যাচিংয়ের নেতৃত্বে সকাল ১০টায় গাজীপুর সদর উপজেলার টঙ্গী এরশাদ নগর এলাকায় অভিযান চালায়। এ সময় এরশাদ নগর এলাকার সিরাজ উদ্দিনের বাড়ি থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২২৩২ ঘ.