২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো হাতকড়া পরতে হলো সাগরকে

হাতকড়া পরা অবস্থায় পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া অস্ত্র মামলার এক আসামিকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

নড়াইল, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতকড়া পরা অবস্থায় পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া অস্ত্র মামলার এক আসামিকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। সাগর হোসেন (২৮) নামে ওই যুবক গত ১৫ মার্চ আরো দুই আসামির সঙ্গে মহিষখোলা এলাকায় পুলিশ ভ্যান থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। বাকি দুই জন হলেন- কালিয়া উপজেলার বেড়া গ্রামের গোলাম শেখের ছেলে পলাশ (৩০), লোহাগড়া উপজেলা চাচই গ্রামের মোসলেম হোসেনের ছেলে রকিব (২৫)। তাদের এখনো আটক করা সম্ভব হয়নি। বুধবার রাতে গাজীপুরের কোনাবাড়ি থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়েছে বলে নড়াইল সদর থানার এসআই মো. হাসেম জানিয়েছেন। তিনি বলেন, কোনাবাড়ি এলাকার একটি বাসায় সাগর হোসেনের স্ত্রী ভাড়া থাকতেন। বুধবার রাতে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে নড়াইলে নিয়ে আসা হয়েছে। সাগরের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২০১৯ ঘ.