২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বৃহস্পতিবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা হবে। আগামী ৮ এপ্রিল রাতে তিনি দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ৮২ বছর বয়সী জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্র“য়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানও দলের কেন্দ্রীয় নেত্রী ছিলেন। ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচ/১৯৫৮ ঘ.