চাঁদপুর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত সময়ে জাল ফেলার অপরাধে চাঁদপুরে মেঘনা নদী থেকে কারেন্ট জাল ও জাটকাসহ ১৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ রয়েছে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. জহুরুল হক জানান, বৃহস্পতিবার ভোররাতে ২ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ মণ জাটকাসহ জেলেদের আটক করা হয়েছে।
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়েছে।
আটক জাল পুড়িয়ে দেওয়া হবে এবং জাটকা স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হবে বলে জানান জহুরুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৪১ ঘ.
bdnews24