২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুলার আগুনে পুড়ে নারীর মৃত্যু

রাজধানীর লালবাগে রান্না ঘরের চুলার আগুনে অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগে রান্না ঘরের চুলার আগুনে অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে লালবাগের পিলখানা রোডের একটি টিনশেড মেসে এ ঘটনা ঘটে। নিহতের নাম কোহিনূর বেগম (৩৮)। তিনি ওই মেসে রান্নার কাজ করতেন। লালবাগ থানার ওসি আজিজুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোহিনূরের মৃতদেহ ওই টিনশেড বাসার রান্না ঘরের মেজেতে পাওয়া যায়। দুপুর ১টার দিকে রান্না করার সময় চুলা থেকে লাগা আগুনে অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। দুর্ঘটনার সময় মেসে কেউ ছিলো না বলেও জানা ওসি। কোহিনূরের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ির মীরগঞ্জের চরে। তবে তিনি কামরাঙ্গির চরের রসুলপুরে থাকতেন। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১২৪ ঘ.