ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী নিউমার্কেট চৌরাস্তায় বাসের ধাক্কায় ঢাকা কলেজের এক ছাত্র নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় বাসচাপা পড়েন ইংরেজি মাস্টার্সের ছাত্র এসএম জাকারিয়া ডালিম (২৭)।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেফটি পরিবহনের একটি বাস ডালিমকে ধাক্কা দিয়ে তিনি গুরুতর আহত হন। রাত পৌনে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, ডালিম মারা গেছেন।
নিহতের স্ত্রী জলি আক্তার হাসপাতালে সাংবাদিকদের জানান, চার মাস আগে তাদের বিয়ে হয়। ডালিম ঢাকা কলেজে পড়ালেখার পাশাপাশি ধানমন্ডির একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। থাকতেন আজিমপুর স্টাফ কোয়ার্টারের একটি বাসায়।
এসআই নজরুল জানান, পুলিশ বাসচালক ইয়াসিনকে আটক করেছে। ডালিমের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০৯২৫ ঘ.
bdnews24