২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ‘মুখোমুখি’ হচ্ছেন মানিক সরকার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মাসিক আয়োজন মিট দ্য প্রেস অনুষ্ঠানে এবারের অতিথি হচ্ছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মাসিক আয়োজন মিট দ্য প্রেস অনুষ্ঠানে এবারের অতিথি হচ্ছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ডিআরইউ ভিআইপি মিলনায়তনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। ডিআরইউ’র মিট দ্য প্রেস অনুষ্ঠানে এবারই প্রথম কোনো দেশের বা রাজ্যের প্রধান হিসেবে উপস্থিত থাকছেন তিনি। সোমবার বিকালে ডিআরইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিদেশি নাগরিকদের বাংলাদেশ সরকার যে সম্মাননা দিচ্ছে তা নিতে ঢাকায় আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানিক সরকারের কোনো অবদান ছিল না- এ অভিযোগ এনে ত্রিপুরার প্রধান বিরোধীদল কংগ্রেস মানিককে এ সম্মাননা না দিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি রোববার সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি যুবনেতা ছিলেন। মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন তিনি। ত্রিপুরাবাসীর প্রতি সম্মাননা জানাতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/১৯১১ ঘ.