২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা শেষে ফিরেছেন পররাষ্ট্র সচিব

সিঙ্গাপুরে প্রায় এক মাস চিকিৎসা নিয়ে সোমবার দেশে ফিরেছেন পররাষ্ট্র সচিব মো. মিজারুল কায়েস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 01:07 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে প্রায় এক মাস চিকিৎসা নিয়ে সোমবার দেশে ফিরেছেন পররাষ্ট্র সচিব মো. মিজারুল কায়েস। “আমি ঘরে ফিরে যাচ্ছি,” সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি। শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শ্বাসকষ্টের জন্য গুরুতর অসুস্থ অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারি মিজারুলকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সে সময় পরীক্ষায় তার রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। পরদিন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় এবং সেখানে তাকে লাইফসাপোর্টে রাখা হয়। গত ২ মার্চ তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। মিজারুল ২০০৯ সালের ৮ অগাস্ট সচিব হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে রাশিয়া ও মালদ্বীপে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/১৯০৭ ঘ.