২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রশাসনে গতি আনতে আঞ্চলিক সমাবেশ

আগামী ২৬ মে থেকে ২৮ অগাস্ট নয়টি আঞ্চলিক সমাবেশের মাধ্যমে বিভিন্ন পক্ষের মতামতও শুনবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 07:08 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন, শিক্ষার মানোন্নয়ন, মাঠ পর্যায়ের শিক্ষা প্রশাসনকে গতিশীল করতে দেশের নয়টি অঞ্চলে ‘শিক্ষা সমাবেশ’ করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৬ মে থেকে ২৮ অগাস্ট পর্যন্ত এসব সমাবেশের মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামতও শোনা হবে। মাউশির মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আঞ্চলিক পর্যায়ে দেশে প্রথমবারের মতো এই শিক্ষা সমাবেশের আয়োজন করা হয়েছে। মাউশির নয়টি অঞ্চলিক কার্যালয়ে এই সমাবেশ হবে। “সমাবেশের মাধ্যমে উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং পরিচালনা পর্যদের সদস্যের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেওয়ার পাশাপাশি শিক্ষার উন্নয়নে তাদের মতামত নেওয়া হবে।” শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রত্যেক সমাবেশে উপস্থিত থাকবেন বলেও অধ্যাপক নোমান জানান। তিনি জানান, গত শনিবার মাউশির নয়টি আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালকদের সঙ্গে এক জরুরি সভায় সমাবেশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ২৬ মে রংপুর অঞ্চলে, ২৭ মে রাজশাহী, ১৬ জুন খুলনা, ১৭ জুন বরিশাল, ১৪ জুলাই ঢাকা, ১৫ জুলাই ময়মনসিংহ, ১১ অগাস্ট চট্টগ্রাম, ১২ অগাস্ট কুমিল্লা এবং ১৮ অগাস্ট সিলেট অঞ্চলে এই শিক্ষা সমাবেশ হবে। মাউশির আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেবেন। মহাপরিচালক বলেন, “সমাবেশে কোনো শিক্ষক বা কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এলে এবং তার প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১২৫৫ ঘ.