২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতাকা বৈঠক, সীমান্তে বেড়িবাঁধ সংস্কার শুরু

পতাকা বৈঠকের পর বন্ধ থাকা বাংলাদেশ ভূখণ্ডের একটি বেড়িবাঁধ সংস্কার কাজ আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

সাতক্ষীরা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পতাকা বৈঠকের পর বন্ধ থাকা বাংলাদেশ ভূখণ্ডের একটি বেড়িবাঁধ সংস্কার কাজ আবার শুরু হয়েছে। সাতক্ষীরা সদরের ভোমরা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৩-এর কাছে রোববার সকালে এ বৈঠক হয়। এরপরই সদর উপজেলার গাজীপুর সীমান্তের ওই বেড়িবাঁধে মাটির দেওয়ার কাজ আবার শুরু হয়। বৈঠকে বিজিবি ভোমরা বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম ছয় সদস্যের প্রতিনিধিত্ব করেন। ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার ঘোজাডাঙ্গা ক্যাম্পের ইনসপেক্টর শিবচরণ বিএসএফ’র ছয় সদস্যের নেতৃত্ব দেন। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে সীমান্তের বেড়িবাঁধ সংস্কার কাজ চলাকালে বিএসএফ’র বাধায় তা বন্ধ হয়ে যায়। এ নিয়ে আগেও কয়েকবার বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৭ ঘ.