২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে যান চলাচলে বিশেষ নির্দেশনা

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার বিভিন্ন অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার বিভিন্ন অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস-রাজউক ক্রসিং এবং দুপুর ১টা থেকে রাত ১০টা আহাদ বক্স থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সব ধরনের যানচলাচল বন্ধ থাকবে। এছাড়া আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত এলাকায় দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজউক ক্রসিং থেকে পার্ক রোড ও গুলিস্তান অভিমুখী গাড়ি চলাচল বন্ধ থাকবে। ওই সময় শাপলা চত্বর থেকে গুলিস্তানগামী গাড়িগুলোকে দৈনিক বাংলা ক্রসিং-পল্টন ক্রসিং (ইউবিএল ক্রসিং)-প্রেসক্লাব হয়ে কিংবা অন্য কোনো সুবিধাজনক রাস্তায় চালানোর জন্য চালক ও আরোহীদের প্রতি অনুরোধ জানিয়েছে মহানগর পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২০৪২ ঘ.