২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হামলায় ছাত্রলীগ নেতার মৃত্যু

সিলেটে দুর্বৃত্তদের হামলায় এক ছাত্রলীগ নেতার মুত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

সিলেট, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে দুর্বৃত্তদের হামলায় এক ছাত্রলীগ নেতার মুত্যু হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর ক্বীণব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আলফু আহমদ হাসান (২৬) সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য। তিনি নগরীর কানিশাইল বাগবাড়ি এলাকার আব্দুল খালিকের ছেলে। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন সামন্ত জানান, অজ্ঞাতনামা ৪-৫ জন দুর্বৃত্ত আলফুকে মারধর করে ক্বীণ ব্রিজ থেকে সুরমা নদীতে ফেলে দেয়। স্থানীয় লোকজন নদী থেকে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক অঅলফুকে মৃত ঘোষণা করেন। আলফুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে এসআই বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯১৮ ঘ.