খাগড়াছড়ি, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কাউন্সিল শুক্রবার শুরু হয়েছে।
‘সমাজ-জাতি রক্ষার সংগ্রামে পাহাড়ি নারীরা ঐক্যবদ্ধ হোন’ শ্লোগান নিয়ে নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে দু’দিনের এ কাউন্সিল শুরু হয়।
কাউন্সিল উপলক্ষে সকাল ১১টায় সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুমে ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনী, সংখ্যালঘু জাতিসত্তা সমূহের অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও পাহাড়ি নারী সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী সোনালী চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের চট্টগ্রাম সভাপতি ভৌলন লাল ভৈামিক, ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সমন্বয়ক প্রদীপন খীসা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রীনা দেওয়ান, সচিব চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা কল্পনা চাকমা অপহরণের তদন্ত রিপোট জনসমক্ষে প্রকাশ করার দাবিসহ সমাজ-জাতি রক্ষার সংগ্রামে পাহাড়ি নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২২ ঘ.
bdnews24