নওগাঁ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর বদলগাছী উপজেলায় ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে।
উপজেলা সদরের সেনপাড়ায় শুক্রবার সকালে এ দুর্ঘটনায় নিহত আশা মুনি (৬) বারাতৈল গ্রামের আজির উদ্দীনের মেয়ে।
বদলগাছী থানার ওসি শেখ মো. লেলিন আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে মেয়েকে নিয়ে বাইসাইকেলে বড় মেয়ের বাড়ি একই কার্তিকাহার গ্রামে যাচ্ছিলেন আজির উদ্দীন।
বদলগাছী বেইলি ব্রিজের পূর্ব প্রান্তে সেনপাড়ায় বিপরীতমুখী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই আশা মুনির মৃত্যু হয়।
ট্রাক চালক আবু হানিফ লালু (৩৫) এবং সহকারী জাহাঙ্গীরসহ (২৮) ট্রাকটি আটক করা হয়েছে।
আজির উদ্দীন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪২ ঘ.
bdnews24