২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী অগ্নিদগ্ধ, স্বামী গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাট উপজেলায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

নওগাঁ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর ধামইরহাট উপজেলায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইনসিরা গ্রামে বৃহস্পতিবার রাতে অগ্নিদগ্ধ গৃহবধূ মমতা রানীকে (২২) আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট সদর হাপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে মমতার স্বামী সুকুমারকে আটক করেছে পুলিশ। সুকুমার ইনসিরা গ্রামের প্রয়াত বাদল চন্দ্র শীলের ছেলে এবং মমতা একই গ্রামের প্রদীপ চন্দ্রের মেয়ে। ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম মমতার পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ বছর আগে এক লাখেরও বেশি টাকা যৌতুকে সুকুমারের সঙ্গে মমতার বিয়ে হয়। পরবর্তীতে শ্বশুরের কাছ থেকে আরো বেশ কয়েকবার টাকা আদায় করে। এক পর্যায়ে মমতা বাবার কাছ থেকে টাকা আনতে না চাইলে বিবাদ শুরু হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে ঝগড়ার এক পর্যায়ে মমতার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সুকুমার। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১০ ঘ.