জামালপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদর উপজেলা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ইটাইল ইউনিয়নের মৌলভীনগর গ্রামে একটি কাঁঠাল গাছে আল আমীনের (৩০) লাশ পাওয়া যায়। দীর্ঘদিন সিঙ্গাপুর থেকে তিনি স¤প্রতি বাড়ি ফিরেছেন।
আল আমীন মৌলভীনগর গ্রামের নাজিমউদ্দিন মাষ্টারের ছেলে।
সদর থানার নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ার হোসেন বলেন, এটি হত্যা না আতœহত্যা তা নিশ্চিত করা যাচ্ছে না তদন্ত ছাড়া।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আল আমীনের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭১১ ঘ.
bdnews24