২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

সিরাজগঞ্জ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রাঙ্গালিয়াগাতী গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে রফিকুল ইসলামকে (৩৫) মারধর করা হয়। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। রফিকুল বাগবাটী ইউনিয়নের নান্দিনা গ্রামের মনজিল মণ্ডলের ছেলে। বাগবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও এলাকাবাসী জানান, রাত ১টার দিকে রফিকুল ইসলামসহ ৩/৪জন চোর রাঙ্গালিয়াগাতীর রোস্তম আলীর বাড়িতে গরু চুরি করতে যায়। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে এবং রফিকুল ধরা পড়েন। পরে উত্তেজিত জনতা রফিকুলকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। সদর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে রাঙ্গালিয়াগাতী বটতলা থেকে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.