২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

কুড়িগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন। শুক্রবার সকাল ৭টার দিকে বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট গ্রামে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় হারুন অর রশীদ (৪৩) ও গোলাম কিবরিয়া (৪৫) নামে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম মজিদুল মিয়া (৫০)। আহত গোলেনুর বেগম (৫০), মোক্তার আলী (৬০), কামরুল ইসলামকে (২৮) কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসীর বরাত দিয়ে উলিপুর থানার ওসি হরেশ্বর রায় বলেন, দীর্ঘদিন থেকে গ্রামের আব্দুল কাদেরের সঙ্গে মজিদুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলাও হয়। সম্প্রতি ওই জমি আব্দুল কাদেরের লোকজন দখল করে নেয়। এর জেরে সকালে মজিদুল মিয়া ৫০-৬০ জন লোক জমিটি দখল করে করলে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে মজিদুল ঘটনাস্থলেই নিহত হন। নিহতের ছোট ভাই মাসুদ রানা বাদী হয়ে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৬৪৮ ঘ.