২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের টাকা ‘যথাযথভাবে’ ব্যয়ের তাগিদ

দেশের অবকাঠামোগত উন্নয়নে জনগণের টাকা ‘যথাযথভাবে’ ব্যয় করার তাগিদ দিয়েছে একটি সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অবকাঠামোগত উন্নয়নে জনগণের টাকা ‘যথাযথভাবে’ ব্যয় করার তাগিদ দিয়েছে একটি সংসদীয় কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদের সরকারি প্রতিশ্র“তি সম্পর্কিত কমিটি ২৩তম বৈঠকে এ সুপারিশ করে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবম জাতীয় সংসদে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ ও সেতু বিভাগ বিষয়ে মন্ত্রিসভার সদস্যদের দেওয়া প্রতিশ্র“তির ওপর নেওয়া কার্যক্রম পর্যালোচনা করা হয় বৈঠকে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্র“তিগুলো বা¯তবায়নের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয় বৈঠকে। বৈঠকে বলা হয়, চীন থেকে ২৭৫টি ও কোরিয়া থেকে ২৫৫টি এক তলা সিএনজি বিআরিটিসির বহরে ইতোমধ্যে সংযোজিত হয়ে দেশের বিভিন্ন রুটে পরিচালিত হচ্ছে এবং ভারত থেকে আরো ২৯০টি দ্বিতল বাস সংযোজিত হবে। এছাড়াও ভারত থেকে ১০০টি এক তলা এবং ৫০টি আর্টিকুলেটেড নতুন বাস বিআরটিসির বাস বহরে পর্যায়ক্রমে সংযোজিত হয়ে দেশের বিভিন্ন রুটে পরিচালিত হবে বলে জানানো হয় বৈঠকে। কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, বি, এম, মোজ্জাম্মেল হক এবং খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯২১ ঘ.