২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অস্ত্রসহ আটক ২

সাভারে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

সাভার, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার বিকালে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে আটক দু’জন হলেন মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার আরিফুর রহমান (৩০) এবং সাভারের মালঞ্চ আবাসিক এলাকার মো. হিরা মিয়া (২০)। র‌্যাব-৪ সাভার ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন জাহিদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে বাজারের একটি মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে দু’টি বিদেশি পিস্তল ও দু’টি ম্যাগজিনসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়। তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই ওখানে অবস্থান করছিল। এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.