কুষ্টিয়া, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহরে নিজ বাড়িতে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীর ছুরিতে এক স্কুলছাত্র খুন হয়েছে।
নিহত সানিম (১৬) কুষ্টিয়া হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিলেন।
শহরের আমলাপাড়ার পুণ্যবাবুর ঘাট এলাকায় রাত সাড়ে ৯টার দিকে দৃষ্কৃতিরা তাদের বাড়িতে ঢুকে সানিমের পেটে এলোপাতাড়ি ছুরি মারে বলে জানান কুষ্টিয়া মডেল থানার ওসি কাজী জালাল উদ্দিন।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জানিয়ে ওসি বলেন, “তার মৃত্যু নিশ্চিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”
কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০০২ ঘ.
bdnews24