২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন পিছিয়েছে

সমুদ্রসীমা বিষয়ে জাতিসংঘ ট্রাইব্যুনালের রায় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন শনিবার হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রসীমা বিষয়ে জাতিসংঘ ট্রাইব্যুনালের রায় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন শনিবার হচ্ছে না। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম কবির শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। অনিবার্য কারণে সংবাদ সম্মেলনটি পেছানো হয়েছে বলে জানালেও এটি কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি। বুধবার ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সী’র (আইটিওএলএস) এক রায়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বঙ্গোপসাগরের সীমানা বিষয়ক বিরোধ নিরসন হয় দীর্ঘ ৩৮ বছর পর। ওই রায় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লস ভবনের সম্মেলন কক্ষে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল শনিবার সন্ধ্যা ৬টায়। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমা দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তারের পক্ষে রায় দেয় আইটিওএলএস। এর ফলে সাগরে বাংলাদেশ আরো চার-পাঁচটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান করতে পারবে বলে আশা করছে পেট্রোবাংলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/১৭৫৮ ঘ.