খাগড়াছড়ি, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকা থেকে একটি তক্ষকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-ওবাইদুর রহমান (৩২) ও বেলাল হোসেন (২৩) তাদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ।
সোমবার বিকালে পুলিশ তাদের আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট সন্দিপ কুমার সরকার ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মৃনাল দেব নাথ জানান, তক্ষকটি বনে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৯১০ ঘ.
bdnews24