২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ১০ ভারতীয় গ্রেপ্তার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে দু’টি পৃথক অভিযানে ১০ ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

জয়পুরহাট, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে দু’টি পৃথক অভিযানে ১০ ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার এ দু’টি অভিযান চালায় বিজিবি ও পাঁচবিবি থানা পুলিশ। তাদের জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে। জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে পাঁচবিবি’র কয়া সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চার শিশুসহ পাঁচ ভারতীয়কে আটক করে বিজিবি। তাদের কাছে বৈধ কাগজপত্র না পেয়ে বিকালে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়। আটকরা হলেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি’র মাটিগাড়া তুম্বাদুর গ্রামের প্রশান্ত সরকার (৪০), তার মেয়ে জয়ন্ত সরকার (১২), ছেলে কিরনজিত সরকার (৬), তার প্রতিবেশী উজ্জেশ মল্লিকের ছেলে মৃদুল মল্লিক (১৪) এবং মেয়ে অনামিকা মল্লিক (১১)। প্রশান্ত সরকার বিজিবি কর্মকর্তাদের বলেন, বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার বেতগাঁ গ্রামে তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি। এজন্য দালালকে জনপ্রতি এক হাজার টাকা করে দিয়েছেন। এদিকে পাঁচবিবি থানার ওসি আহসান হাবীব জানান, সোমবার বিকালে খাঙ্গইরহাট সীমান্ত পেরিয়ে অভৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ মহিলাসহ ৫ ভারতীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- ভারতের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা রেলকলোনির ভোলানাথ হালদার ও তার স্ত্রী শোভা হালদার, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের সরস্বতী হালদার, সনোকা হালদার ও লক্ষ্মী হালদার। তারা নওগাঁ জেলার নজীপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন, বলেন ওসি অহসান হাবীব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০০ ঘ.