সুনামগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, পিলখানার ঘটনা নিছক হত্যাকাণ্ড ও বিদ্রোহ নয়, এটি ছিল গণতন্ত্র, সংবিধান ও বিচার ব্যবস্থা নস্যাতের ষড়যন্ত্র।
শনিবার সুনামগঞ্জে দেওয়া সংবর্ধনা সভায় তিনি বলেন, বর্তমান সরকার সাহসিকতার সঙ্গে বিডিআর বিদ্রোহ মোকাবেলা এবং দোষীদের বিচারের আওতায় এনে গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করেছে।
ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের তিন বছর পূর্ণ হয়েছে এবার। ২০০৯ সালের ওই ঘটনায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন।
মন্ত্রী আরো বলেন, যুদ্বাপরাধীদের বিচার প্রচলিত আইনে আন্তর্জাতিক মানদণ্ড মেনে পরিচালিত হচ্ছে। সরকার কোনো প্রভাব বিস্তার না করায় দেশের উচ্চ আদালত ও নি¤œ আদালত স্বাধীনভাবে কাজ করতে পারছে।
সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির দেওয়া এ সংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, পীর ফজলুর রহমান মিছবাহ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১০ ঘ.
bdnews24