২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস আবেদনের বিকল্প ঠিকানা

কারিগরি ত্রুটির জন্য পিএসসির ওয়েবসাইটে আবেদনপত্র না মেলায় http://bpsc.teletalk.com.bd এই ঠিকানা ব্যবহার করতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 06:30 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি ত্রুটির কারণে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিজস্ব ওয়েবসাইটে ৩৩তম বিসিএসের আবেদনপত্র না মেলায় সহায়তাকারী প্রতিষ্ঠান টেলিটকের ঠিকানায় (http://bpsc.teletalk.com.bd) অনলাইন নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অনলাইন নিবন্ধন ফরম পাওয়ার কথা জানিয়েছিল। কিন্তু ওই ওয়েবসাইটে তা পাওয়া যাচ্ছিল না। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিএসপির এই ঠিকানায় আকস্মিক ত্রুটি দেখা দিয়েছে। এ অবস্থায় আবেদনকারীদের বিকল্প ঠিকানাটি ব্যবহারের অনুরোধ করছি আমরা।” এই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে পিএসসি। তবে কবে নাগাদ পিএসসির ওয়েবসাইট সচল হবে তা নিশ্চিত করে বলতে পারেননি জনসংযোগ কর্মকর্তা। আগামী ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৩৩তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়া যাবে। সরকারি ৪ হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য এই পরীক্ষা হবে। এবার বিসিএস (প্রশাসন) ক্যাডারে ৩০০, পুলিশে ৮৯, কর-এ ৬৯, পররাষ্ট্রে ১৬ জনসহ সাধারণ ক্যাডারে ৫৮২ জন নিয়োগ দেওয়া হবে। প্রফেশনাল/কারিগরি ক্যাডারে ২ হাজার ৫৭২ জন চিকিৎসকসহ ২ হাজার ৯০৫ জনকে নিয়োগ দেবে সরকার। এছাড়া বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে শিক্ষক হিসেবে ৬০৭ জন এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২২৫ ঘ.