২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফলে রাসায়নিক মেশালে মামলার নির্দেশ

রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ফল পাকানো ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ফল পাকানো ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই রায় দেয়। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ১০ মে হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেছিলো। ওই রুল চূড়ান্ত করে বৃহস্পতিবার আদালত রায় দেয়। রায়ে আমদানি করা ফলে রাসায়নিক দ্রব্য মেশানো হয়েছে কিনা- তা নিশ্চিত হতে সব পয়েন্টে পরীক্ষার ব্যবস্থা করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও কাস্টমসকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ফলে রাসয়নিক দ্রব্য মেশানো এবং এ ধরনের ফলের বাজারজাত ঠেকাতে দেশের সব আড়ৎ ও বাজারকে ধারাবাহিক পর্যবেক্ষণে রাখতে বলেছে আদালত। বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, খাদ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, র‌্যারের মহাপরিচালকসহ বিবাদীদেরকে এই নিদের্শনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ২৫ ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/এএল/১৮৩৭ ঘ.