হবিগঞ্জ, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাত জন।
সোমবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ভাংগারপুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার কাটাকালি গ্রামের নিবারণ পাল (৩৫), সজলু মিয়া (৪০) ও হায়দার আলী (৬০)।
হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, হবিগঞ্জ শহরের দিকে আসার পথে যাত্রীবাহী একটি টেম্পোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোযাত্রী নিবারণ ও সজলু ঘটনাস্থলেই মারা যান। হবিগঞ্জ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় অপর জনের।
আহত সাত জনের মধ্যে তিন জনকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২১২৮ ঘ.
bdnews24