নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদীতে তরল বর্জ্য ফেলে দূষণের দায়ে নারায়ণগঞ্জের একটি ডাইং কারখানার কাছ থেকে ৪০ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
সিদ্ধিরগঞ্জে অবস্থিত শাহ ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার কারখানাটিকে ৬৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিলো। জরিমানার প্রথম কিস্তি বাবদ মঙ্গলবার ৪০ লাখ টাকা আদায় করা হয়েছে।
এ ছাড়া ৫ মার্চের মধ্যে জরিমানার বাকি অর্থ পরিশোধ করতে কারাখানার মালিককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৪২ ঘ.
bdnews24