২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রেনে কেটে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 06:29 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

চুয়াডাঙ্গা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রেনে কেটে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মুন্সীগঞ্জ ও মোমিনপুর স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনায় নিহত হন আরজেত আলী (৬০)। তার বাড়ি সদর উপজেলার খুদিয়াখালি গ্রামে। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে। দুর্ঘটনাস্থলের অদূরে সদর উপজেলার আমিরপুর গ্রামের মাসুদুর রহমান বলেন, গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশি কাঁথা ট্রেনে কাটা পড়েন তিনি। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ এএসআই আকবর হোসেন রাত সাড়ে ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ উদ্ধার করতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে দিকে রওনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/০০২৪ ঘ.