২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকরা বিক্ষুব্ধ, পোশাক কারখানা বন্ধ

শ্রমিক বিক্ষোভের পর গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 05:51 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

গাজীপুর, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক বিক্ষোভের পর গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে দিয়েছে কর্তৃপক্ষ। ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে রোববার সদর উপজেলার জিরানি এলাকার ডরিন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। কারখানার উপ-মহাব্যবস্থাপক কাজী শাহাদত আলী বলেন, কারখানার কর্মকর্তা সারওয়ার ও জাকির হোসেনকে গত ২৫ জানুয়ারি কয়েকজন শ্রমিক মারধর করে। এছাড়া কয়েকজন শ্রমিক বিভিন্ন সময়ে কারখানায় অবৈধ দাবি ও অযথা বিশৃঙ্খলা তৈরি করে। কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার ৩০ জন শ্রমিককে ছাঁটাই করে। এর জেরে শনিবার সকালে প্রায় দুই হাজার শ্রমিক ছাঁটাইকৃতদের পুনর্বহালের দাবিতে দিনভর কর্মবিরতি করে। একই দাবিতে রোববার সকালে শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রেখে কারখানার সামনে অবস্থান নেয় এবং বিক্ষোভ করে। এর পরিপ্রেক্ষিতে দুপুরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। চাকরি থেকে অব্যহতি দেওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হয়েছে বলেও তিনি জানান। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কবীর হোসেন বলেন, শ্রমিকরা বিক্ষোভ ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করেনি। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৪৭ ঘ.