২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা সফরের বাস খাদে, শিক্ষকের মৃত্যু

নড়াইলে চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফরের বাস খাদে পড়ে এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

নড়াইল, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফরের বাস খাদে পড়ে এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চাঁচড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্তার দিলু (৪০) ওই বিদ্যালয়ের শিক্ষক। তিনি চাঁচড়া গ্রামের আইয়ুব বিশ্বাসের স্ত্রী। নড়াইল সদর থানার ওসি রফিবুল ইসলাম সাংবাদিকদের জানান, চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা সফরে নড়াইলের লোহাগড়ার নিরিবিলি পিকনিক স্পটে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের বহনকারী বাসটি স্কুলের মাঠ থেকে পাশ্ববর্তী নড়াইল-যশোর সড়কে ওঠার সময়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দিলুর মৃত্যু হয়। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আরেক শিক্ষক তৃপ্তি রানী ঘোষকে (৩৫) যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০২ ঘ.