২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোট সরকার গণবিচ্ছিন্ন: নোমান

মহাজোট সরকার সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 04:38 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকার সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর ভিআইপি টাওয়ারে ১২ মার্চ ‘ঢাকা চলো’ কর্মসূচি সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি। গণবিচ্ছিন্ন হয়ে পড়ায় এ সরকারের এমপি মন্ত্রীরা গণরোষ থেকে নিজেদের রক্ষা করার পথ খুঁজছেন বলে দাবি করেন বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক এই মন্ত্রী। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে নোমান বলেন, “সারা দেশে গুপ্তহত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের মহোৎসব চলছে।” ‘‘১২ মার্চের শান্তিপূর্ণ ‘ঢাকা চলো’ কর্মসূচীর মাধ্যমে সরকারের বিরুদ্ধে জনগণ গণঅনাস্থা প্রকাশ করবে।’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরআরডি/২২৩৮ ঘ.