২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ১০ লাখ বাড়িতে ইডকলের সৌরবিদ্যুৎ

সারাদেশে নতুন ১০ লাখ সোলার হোম সিস্টেম এবং ২০ হাজার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে আর্থিক সহায়তা দেবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড-ইডকল। জানাচ্ছেন আমিনূর রহমান রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 04:26 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে নতুন ১০ লাখ সোলার হোম সিস্টেম এবং ২০ হাজার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে আর্থিক সহায়তা দেবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড-ইডকল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় নতুন এ কার্যক্রমের উদ্বোধন করবেন। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইসলাম শরীফ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার ২০০৩ সাল থেকে বিদ্যুৎ ও গ্যাস সংযোগবিহীন এলাকায় সৌরবিদ্যুৎ কর্মসূচির আওতায় সোলার হোম সিস্টেম এবং ২০০৬ সাল থেকে জাতীয় গার্হস্থ্য বায়োগ্যাস ও জৈব সার কর্মসূচির আওতায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন শুরু করে। এসব এলাকায় এ পর্যন্ত প্রায় ৬৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ১২ লাখ ৩০ হাজার সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গ্রামাঞ্চলে প্রায় ৬০ লাখ লোক এই ব্যবস্থায় বিদ্যুৎ সুবিধা পাচ্ছে, যা মোট জনসংখ্যার চার দশমিক ০১ শতাংশ। নতুন করে যে ১০ লাখ সোলার হোম সিস্টেম সারাদেশে স্থাপন করা হবে, সেগুলোর মোট উৎপাদন ক্ষমতা হবে ৫০ মেগাওয়াটের মতো। আর এ কাজ শেষ হবে আগামী দুই বছরের মধ্যে। এতে গ্রামাঞ্চলের প্রায় ৫০ লাখ লোক বিদ্যুৎ সুবিধা পাবে বলে ইসলাম শরীফ জানান। বর্তমানে ইডকলের এই সৌরবিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে ২৯টি সহযোগী সংস্থার (এনজিও /বেসরকারি প্রতিষ্ঠান) মাধ্যমে। ইডকলের কাছ থেকে অনুদান বা ঋণ সহায়তা নিয়ে সহযোগী সংস্থাগুলো গ্রাহক পর্যায়ে সোলার হোম সিস্টেম স্থাপন করে দেয়। ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত এসব সংস্থাকে মোট ১ হাজার ৬০০ কোটি টাকা ঋণ এবং ৩০০ কোটি টাকা অনুদান দিয়েছে ইডকল। বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে ঋণ ও অনুদান নিয়ে ইডকল এ কার্যক্রম চালাচ্ছে। এ পর্যন্ত বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে ৪০ কোটি ৬০ লাখ ডলার ঋণ এবং ৫ কোটি ৪০ লাখ ডলার অনুদান পেয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থটি। প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ বলেন, “ইডকলের সৌরবিদ্যুৎ কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। এ কর্মসূচি প্রায় ৭০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।” দেশীয় প্রযুক্তির প্রসারেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, “সোলার হোম সিস্টেমের উপকরণগুলোর মধ্যে সোলার প্যানেল ছাড়া অন্য সব যন্ত্রাংশ দেশেই প্রস্তুত হয়। ইডকলের আর্থিক সহায়তায় দেশে কয়েকটি প্যানেল সংযোজনকারী কারখানাও চালু হয়েছে।” ইসলাম শরীফের দাবি, সোলার হোম সিস্টেম ব্যবহারের ফলে বছরে এক লাখ টন কেরোসিন কম আমদানি করতে হচ্ছে, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ডলার। নতুন ১০ লাখ সোলাম হোম সিস্টেম বসানো হলে কেরোসিন আমদানির পরিমাণ আরো প্রায় ১ লাখ টন কমে আসবে। বায়োগ্যাস প্ল্যান্ট ইসলাম শরীফ জানান, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২১ হাজার প্ল্যান্ট বসানো হয়েছে, যার সুবিধা ভোগ করছে গ্রামাঞ্চলের প্রায় এক লাখ লোক। আগামী দ্ইু বছরের মধ্যে নতুন ২০ হাজার প্ল্যান্ট স্থাপন হলে আরো এক লাখ লোক এ সুবিধার আওতায় আসবে। ইডকলের বায়োগ্যাস কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে ৩৮টি সহযোগী সংস্থার (এনজিও/বেসরকারি প্রতিষ্ঠান) মাধ্যমে, যেসব সংস্থাকে এ পর্যন্ত ১৯ কোটি টাকা ঋণ এবং ১৬ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসএনভি, জার্মানি সরকারের উন্নয়ন সংস্থা কেএফডব্লিউ এবং ইডকলের নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পে এসএনভি ও কেএফডব্লিউর আর্থিক সহায়তার পরিমাণ চার দশমিক ০৭ মিলিয়ন ইউরো ও আট দশমিক ০৬ মিলিয়ন ইউরো। শরীফ বলেন, “বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ফলে রান্নার জন্য জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে কাঠের ওপর নির্ভরশীলতা কমছে। এছাড়া বায়োগ্যাস কার্যক্রম স¤প্রসারণের ফলে জৈবসারের ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১০১০ ঘ.