২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ৫ দোকান

নগরীর ফিরিঙ্গী বাজারের অভয়মিত্র ঘাট এলাকায় আগুনে পাঁচটি দোকান ও একটি বসত ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 08:46 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ফিরিঙ্গী বাজারের অভয়মিত্র ঘাট এলাকায় আগুনে পাঁচটি দোকান ও একটি বসত ঘর পুড়ে গেছে। বুধবার রাত সোয়া ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে। আগ্রাবাদ স্টেশনের জেষ্ঠ্য কর্মকর্তা ফরিদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর ১২টি গাড়ি প্রায় সোয়া তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। এসময় এক দমকল কর্মী আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/আরএ/১৪৩০ ঘ.