২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সিরিজ বোমা মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি

২০০৫ সালের ১৭ অগাস্টের বোমা হামলার মামলায় নিষিদ্ধ জামায়াতুল মুজাহিদিন বংলাদেশের (জেএমবি) আমির সাইদুর রহমানসহ অন্য আসামিদের সাক্ষ্য গ্রহণ হয়নি বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

হবিগঞ্জ, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ১৭ অগাস্টের বোমা হামলার মামলায় নিষিদ্ধ জামায়াতুল মুজাহিদিন বংলাদেশের (জেএমবি) আমির সাইদুর রহমানসহ অন্য আসামিদের সাক্ষ্য গ্রহণ হয়নি বুধবার। একজন আসামিকে হাজির করা সম্ভব না হওয়ায় হবিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ আগামী ২১ মার্চ সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এম আকবর হোসেন জিতু বলেন, ছয় আসামির মধ্যে জেএমবির আমির সাইদুর রহমান ও তার ছেলেসহ পাঁচজনকে সকাল ১১টার দিকে আদালতে হাজির করা হয়। “আরেকজন আসামি ঢাকার একটি কারাগারে থাকায় সাক্ষ্য গ্রহণ করেননি বিচারক। পরে অন্যদের কারাগারে পাঠানো হয়।” ঢাকার কারাগারে থাকা আসামি সালেহীনের অন্য একটি মামলায় ঢাকায় হাজিরার তারিখ থাকায় তাকে হবিগঞ্জে আনা হয়নি বলে জানান তিনি। অন্য আসামিরা হলেন-সাইদুর রহমানের ছেলে হবিগঞ্জের বাহুবলের খুজারগাও গ্রামের এ এইচ এম শামীম (২২), জয়পুরহাটের বানিয়াপাড়া গ্রামের বেলাল হোসেন তামীম (২১), খুলনার পাইকগাছার বানিয়া গ্রামের আজিজুল ইসলাম (৩০) এবং ময়মনসিংহের ত্রিশালের কাঠালরাজবাড়ি গ্রামের হাফেজ হুজাইফা ওরফে ওবায়দুল্লাহ (২৮)। ২০০৫ সালের ১৭ অগাস্ট একযোগে সারাদেশের মতো হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, জজ আদালতের ছাদ, বার লাইব্রেরির দোতলার সিঁড়ি, ঈদগাহ এলাকা ও পৌর মার্কেটের ছাদে বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল করিম বাদী হয়ে ৫টি মামলা দায়ের করেন। পরে দেশের বিভিন্ন এলাকা থেকে এ আসামিদের আটক করে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫৫ ঘ.