২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ৮টি ঘর ভস্মীভূত, বৃদ্ধা আহত

শেরপুরের নকলা উপজেলায় আগুনে আটটি বসত ঘর পুড়ে গেছে। বুরদি গ্রামে সোমবার রাতে এ আগুনে এক বৃদ্ধা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 06:45 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

শেরপুর, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নকলা উপজেলায় আগুনে আটটি বসত ঘর পুড়ে গেছে। বুরদি গ্রামে সোমবার রাতে এ আগুনে এক বৃদ্ধা আহত হয়েছেন। আহত বিন্নি বেওয়াকে (৭৫) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নকলা থানার এসআই শহিদুজ্জামান বলেন, রাত সাড়ে ৯ টার দিকে একটি গোয়াল ঘরে আগুনের সূত্রপাত হয়ে আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ২টি গোয়াল ঘর, ৬টি বসত ঘর ও ২টি রান্নাঘর পুড়ে যায়। এছাড়া ছাগল, হাঁস-মুরগি, ধান-চাল, আসবাবপত্র ও নগদ টাকাসহ বহু মালামাল পুড়ে যায়। এ সময় নিজের ছাগল ও টাকা আনতে গিয়ে বিন্নি বেওয়া অগ্নিদগ্ধ হন বলে পুলিশ কর্মকর্তা জানান। স্থানীয় লোকজন দুইঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০/১২ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৬ ঘ.