২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ে ধর্ষিত, বখাটের পিটুনিতে বাবার মৃত্যু

মেয়েকে ধর্ষণের ঘটনায় বখাটেকে আটক করায় বাবাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 06:14 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

গাইবান্ধা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েকে ধর্ষণের ঘটনায় বখাটেকে আটক করায় বাবাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাঘবপুর গ্রামে এ হামলায় নিহত হবিবুর রহমান (৫৫) ওই গ্রামেরই বাসিন্দা। বখাটেরা হাবিবুরের বাড়িঘরে ভাংচুরও করে। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস বলেন, হাবিবুর রহমানের মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সোমবার দুপুরে পাশের বামনকুড়ি গ্রামে বোনের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার সময় বখাটে বালুয়া বাজার গ্রামের আবুল বাসার ওরফে ছোট মিলন (২৫) তাকে ধর্ষণ করে। পরে বিকাল ৫টার দিকে তাকে তার বাড়ির কাছে রেখে যায়। বিষয়টি বাড়ি এসে বললে ছাত্রীর অভিভাবকরা অভিযোগ দিতে সন্ধ্যায় থানায় রওনা হয়। এ খবর শুনে বখাটে মিলন ও তার সঙ্গীরা এসে অভিভাবকদের বাধা দেয়। ওই সময় এলাকাবাসী মিলনকে আটক করে। এতে মিলনের সঙ্গীরা হামলা চালিয়ে হাবিবুরের ঘরবাড়ি ভাংচুর এবং হাবিবুর ও তার ছোট ভাই শাহ আলমকে প্রচণ্ড মারধর করে মিলনকে নিয়ে যায়। গুরুতর আহত হাবিবুরকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। ওসি আরো জানান, পুলিশ রাতে লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে এসেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৫৫ ঘ.