২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীর মোহনায় ডুবেছে বালুভর্তি জাহাজ

কর্ণফুলী নদীর মোহনায় বালুভর্তি একটি ছোট জাহাজ ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর মোহনায় বালুভর্তি একটি ছোট জাহাজ ডুবে গেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বহির্নোঙ্গর থেকে বালি উত্তোলন করে ফেরার পথে বন্দরের তিন নম্বর বয়ার কাছে এ ঘটনা ঘটে। এ সময় জাহাজে থাকা দুইজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন জানান, বালুবোঝাই করে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ডুবে যায়। তবে এতে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। এটি উদ্ধারের জন্য মালিকপক্ষকে বলা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৯০৭ ঘ.