২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ড

মাগুরার একটি পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

মাগুরা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার একটি পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার হাজরাপুরে নিশং জুট মিলে এ আগুন ধরে। পরে মূল কারখানা থেকে আগুন পাশে পাটের গুদামে ছড়িয়ে পড়ে বলে কর্তৃপক্ষ জানায়। কারখানাটির ব্যবস্থাপক ইকবাল হোসেনের দাবি, আগুনে প্রায় সাত কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। কারখানার শ্রমিক খোকন বিশ্বাস (৪০) জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ আগুন লেগে তা আশপাশে ছড়িয়ে পড়ে। মেশিন জ্যাম হয়ে আগুন লাগতে পারে বলে ধারণা করেন খোকন। মাগুরা-ঝিনাইদহ সড়কের হাজরাপুর নীলকুঠি এলাকায় এ পাটকলটিতে প্রায় বারশ’ শ্রমিক দুই শিফটে কাজ করে বলে জানান এই শ্রমিক। আগুন লাগার সূত্রপাত জানাতে পারেননি মাগুরা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আব্দুল মালেক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাগুরা ও ঝিনাইদহের দু’টি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরে নিরূপণ করতে হবে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তবিবুর রহমানসহ উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারখানার মূল চত্বর ও আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৪ ঘ.