২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিম খালেদের বিরুদ্ধে মামলা খারিজ

শেয়ার বাজারের ঘটনায় খোন্দকার ইব্রাহীম খালেদের বিরুদ্ধে বিডি থাই এলুমিনিয়ামের ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজারের ঘটনায় খোন্দকার ইব্রাহীম খালেদের বিরুদ্ধে বিডি থাই এলুমিনিয়ামের ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। রোববার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মোহাম্ম আস সামশ জগলুল হোসেন এ আদেশ দেন। গত বছরের ১৮ মে এ মামলা দায়ের করা হয়েছিল। পুঁজিবাজারে অস্থিরতার ঘটনায় গত বছরের ৭ এপ্রিল খালেদ নেতৃত্বাধীন তদন্ত প্রতিবেদনে থাই এলুমিনিয়ামের সম্পৃক্ততার বিষয়টি স্থান পাওয়ায় মানহানির অভিযোগ এনে মামলা করা হয়। এরপর কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ তার খারিজের আবেদন করেন। তার আইনজীবী মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার এর ওপর শুনানি নিয়ে রোববার আদেশ দেয় আদালত। মামলায় ইব্রাহিম খালেদের সঙ্গে আরো সাত জনকে বিবাদি করা হয়। তারা হলেন, চার্টার্ড একাউন্টস অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আবদুল বারী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের পরিচালক তৌফিক আহমেদ চৌধুরী, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তৎকালীন চেয়ারম্যান, তৎকালীন সদস্য নিহাদ কবীর, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নিয়ন্ত্রণ বিভাগের মহাব্যবস্থাপক, সিটি ব্যাংকের এনএ-এর গুলশান শাখার ব্যবস্থাপক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা। মামলার আরজিতে বলা হয়েছিল, অর্থমন্ত্রীর কাছে দেওয়া তদন্ত প্রতিবেদনে বিডি থাইয়ের সঙ্গে জেমস গ্লোবালের যোগসাজসে টাকা অবৈধভাবে বিদেশে স্থানান্তরের কথা বলা হয়েছে। এতে বাদি প্রতিষ্ঠানের মানহানি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৫৬ ঘ.