২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

বগুড়া শহর থেকে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 05:46 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

বগুড়া, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহর থেকে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযানে গ্রেপ্তার হন-শহরের কামারগারী এলাকার রাহাত রহমান (২৮) ও মনিরুল ইসলাম ওরফে মনি (৩০)। তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ২২ রাউন্ড গুলি, ৫টি ম্যাগজিন ও ৩টি চাকু উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সুমির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে শহরের হাড্ডিপট্টি এলাকা থেকে রাহাত ও মনিকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে রাহাতের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ দু’জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে বলে এই র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০০ ঘ.