শেরপুর, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের শ্রীবরদীতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। বাসটির অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৪টার দিকে ঝগড়ারে এ দুর্ঘটনায় নিহতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার ধলার চর গ্রামের ছায়েদ আলী (৪৫) এবং রাজিবপুর উপজেলার বাউলপাড়া গ্রামের হাছেন আলী (৪২)।
শ্রীবরদী থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, বাসটি ঢাকা থেকে ৬০ জন যাত্রী নিয়ে কুড়িগ্রাম যাচ্ছিল। চালক মোবাইল ফোনে কথা বলার সময় বাসটি নিয়ন্ত্রণহীন হয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনীর সদস্যরা ও পুলিশ প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে নিহতদের লাশ ও আহতের উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আহতদের মধ্যে ছয়জনকে শেরপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে এবং অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৫২ ঘ.
bdnews24