২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার মিয়ানমারের নাগরিক

চট্টগ্রামের আন্দরকিল্লায় একটি আবাসিক হোটেল থেকে তিন হাজারটি ইয়াবা বড়িসহ মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 05:20 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আন্দরকিল্লায় একটি আবাসিক হোটেল থেকে তিন হাজারটি ইয়াবা বড়িসহ মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দরকিল্লা হোটেল আল ইমামের ৪১৮ নম্বর কক্ষ থেকে সিরাজুদ্দিন (৩৩) নামের মিয়ানমারের ওই নাগরিককে গ্রেপ্তার করা হয় বলে জানান অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম। এসময় তার কাছ থেকে তিন হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় জানিয়ে তিনি বলেন, ট্যাবলেটগুলো বিক্রির জন্য সিরাজ ওই হোটেলে অবস্থান নিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরআরডি/২২২৬ ঘ.