২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে ছুরিকাঘাতে ৩ মাছ ব্যবসায়ী আহত

রাজধানীর তেজগাঁও এলাকায় তিন মাছ ব্যবসায়ীকে ছুরি মেরে প্রায় দেড় লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় তিন মাছ ব্যবসায়ীকে ছুরি মেরে প্রায় দেড় লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। সোমবার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন, মো. হানিফ (৩০), শাহ আলম (৩৫) ও আবদুল কাদের (৩২)। তিন জনই কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী বলে পুলিশ জানায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত হানিফ সাংবাদিকদের বলেন, “ভোরে মিরপুরে থেকে একটি লোকাল বাসে কারওয়ান বাজারে যাওয়ার সময় যাত্রীবেশে ৫/৬ জন ছিনতাইকারী বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনে আমাদের এলোপাতাড়ি ছুরি মেরে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়।” তিনি জানান, তার ৮৩ হাজার টাকা, শাহ আলমের ২৫ হাজার টাকা এবং কাদেরের ৫০ হাজার ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা নেমে যায়। তিন ব্যবসায়ীকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। তবে বাসটি কারওয়ান বাজারে আটক করে ভাংচুর করে অন্য ব্যবসায়ীরা। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি শেরে বাংলানগর থানায় ঘটলেও কারওয়ান বাজারের সামনে বাসটি ভাংচুর হয় এবং ফিরোজ ও জুয়েল নামে দুজনকে মারধর করা হয়। ফিরোজ বাসটির চালক, জুয়েল তার সহকারী। ছিনতাইয়ের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে ধারণা করে দুজনকে মারা হয় বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬০০ ঘ.