চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু থানার চৌমুহনী এলাকা থেকে ১২শ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত ফাতেমা আক্তার (৪২) ফটিকছড়ির শাহনগর গ্রামের জাফর ইকবালের মেয়ে।
রোববার সকাল ১১টার র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে।
তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের মূল্য চার লাখ ৮০ হাজার টাকা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (স্টাফ অফিসার) এসএম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
ফাতেমা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে উল্লেখ করেন র্যাব কর্মকর্তা।
তাকে রামু থানায় হস্তান্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/পিডি/২০৩০ ঘ.
bdnews24