২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ৪২ হাজার মিটার জাল আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 08:08 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

মুন্সীগঞ্জ, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড। নদীর বিভিন্ন স্থানে এসব অবৈধ কারেন্ট জাল জেলেরা পেতে রেখেছিলো। রোববার সকালে কোস্টগার্ড এসব জাল আটক করে বলে জানান মুন্সীগঞ্জ কোস্টগার্ডের চিফ পেটি অফিসার সফিউল ইসলাম। তিনি জানান, আটক কারেন্ট জাল কোস্টগার্ডের পাগলা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩৫৫ ঘ.